ইউ পি, ক্রাইম ইন্ডিয়া সংবাদদাতা: ঝাঁসির করগুয়াঞ্জিতে আড়াই বছর আগে এক মহিলাকে খুনের মামলায় স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন দম্পতির ৫ বছরের ছেলে। আদালতে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। ছেলের সাক্ষ্যের ভিত্তিতে আদালত খুনি বাবাকে সাজা এবং দোষী বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। যার মধ্যে ২৫ হাজার টাকাটা ছেলেকে দেওয়া হবে। জরিমানা না দিলে দোষী পিতাকে এক বছরের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। ঝাঁসির আদালত নং-২-এর অতিরিক্ত দায়রা জজ বিজয় কুমার ভার্মা এই নির্দেশ দিয়েছেন।
Edited By : Rahman











Total Users : 72571
Total views : 74479