পশ্চিমবঙ্গ, ক্রাইম ইন্ডিয়া সংবাদদাতা : কালিয়াগঞ্জের ঘটনা (Kaliagunj Case) নিয়ে বুধবার প্রশাসনিক রিভিউ মিটিংয়ে পুলিশের ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (C M Mamata Banerjee)। তাঁর স্পষ্ট কথা, পুলিশের যে ভূমিকা নেওয়া উচিত ছিল, তা গোড়া থেকে দেখা যায়নি। তাতেই তিল থেকে তাল হয়েছে। কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। যা খুবই মর্মান্তিক। তার চেয়েও ভয়ঙ্কর দৃশ্য ছিল তার মরদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। দেখা যায়, তার মৃতদেহ চার হাত পা ধরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে চার পুলিশ কর্মী।মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক বৈঠকে বলেন, সংবাদমাধ্যমে একপেশে ছবি দেখাচ্ছে। পুলিশ দেহ আনতে গেলে পাথর ছোড়া হচ্ছিল। প্রাণ বাঁচাতে ওরা ওরকম করেছে। ওদের সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল, পুলিশের কি কোনও বুদ্ধি নেই? পুলিশের দিকে পাথর ছুড়ছে। থানায় ঢুকে মারছে। থানা জ্বালিয়ে দিচ্ছে। এতো সাহস নয়, দুঃসাহস। আমাদের লোক হোক বা ওদের লোক এসব বরদাস্ত করা যাবে না।কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে মঙ্গলবার সেখানে ও রায়গঞ্জে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিপুল মানুষ জমায়েত করে পুলিশের উপর হামলা চালিয়েছে। মমতা এদিন প্রশ্ন করেন, পুলিশের ইন্টালিজেন্স কী করছিল? কেন আগাম খবর ছিল না?মুখ্যমন্ত্রী এও বলেন, এখানে সশস্ত্র পুলিশের দরকার নেই। সশস্ত্র পুলিশকে নামাতেও হবে না। লাঠি থাকলেই যথেষ্ট। পুলিশ গটগট করে হেঁটে যাবে, সেটাই বুলেটের কাজ করবে। তা ছাড়া এ ধরনের কোনও ঘটনা ঘটে গেলে আগে পরিবারকে কনফিডেন্সে নিতে হবে, সেখানকার লোকজন-প্রভাবশালীদের কনফিডেন্সে নিতে হবে। পুলিশকে কি নতুন করে সব বলে দিতে হবে?পরে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, পুলিশকে মারধর করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে সরকারি সম্পত্তির টাকা উদ্ধার করতে হবে। তাদের কাছে না থাকলে তাদের পরিবারের কাছ থেকে আদায় করতে হবে। ইডি, সিবিআই ঠিক যেভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করে সেভাবে করতে হবে।সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় পুলিশি ব্যর্থতার ছবি প্রকট হয়ে পড়েছে। হাওড়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনার ক্ষেত্রেও পুলিশের ত্রুটির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ফের কালিয়াগঞ্জে দেখা গেল পরিস্থিতি সামাল দিতে নাকানিচোবানি খাচ্ছে পুলিশ। তবে মুখ্যমন্ত্রী এদিন সন্দেহ প্রকাশ করে বলেন, অশান্তি লাগানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। রায়গঞ্জে বাইরে থেকে লোক আনা হয়েছিল। সব খবর আমাদের কাছে আছে। এবার কড়া হাতেই সব দমন করা হবে।
Edited by : Raees Khan











Total Users : 71637
Total views : 73148