পশ্চিমবঙ্গ, ক্রাইম ইন্ডিয়া সংবাদদাতা : লবনীর অধিবেশনে কর্মীদের সামনেই দলের নেতাদের ‘মার্কশিট’ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ফুল মার্কস পেয়ে পাস করলেন, খারাপ কাজের জন্য কাউকে খেতে হল ধমকও। মমতার রিপোর্ট কার্ড শুনে রীতিমতো গুঞ্জন শুরু হয় কর্মীদের মধ্যে। অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। কর্মীদের অনেককেই বলতে শোনা যায়, ‘নেত্রীর কাছে তো দেখছি সবার রিপোর্টই রয়েছে! দলে কোন নেতারা গোষ্ঠী তৈরি করছে, কোন নেতার সঙ্গে কার কোন্দল রয়েছে, সে খবর দলের সুপ্রিমোর অজানা নয়, শনিবার তা বুঝিয়ে দিলেন মমতা। মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতিকে সাফ জানিয়ে দিলেন, ‘সুজয় তুমি কিন্তু জুনের সঙ্গে ভালো ব্যবহার করবে। জুন খুব পপুলার মেয়ে। আর যদি না করো তাহলে আমাকে বাধ্য করো না ব্যবস্থা নিতে।’ প্রসঙ্গত, জুনের সঙ্গে জেলা সভাপতি সুজয় হাজরার ‘লড়াই’ দীর্ঘদিনের। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ জুন মালিয়ার অনুগামী। আবার শহর সভাপতি সুজয়বাবুর অনুগামী। অনাস্থা এনে পুরসভা দখলে একবার উদ্যোগী হয়েছিল সুজয়বাবুর গোষ্ঠী। এবার তাঁকে সাবধান করে মমতা বুঝিয়ে দিলেন, তাঁর কাছে সব খবরই আছে। শুধু তাই নয়, সুজয়বাবুর উদ্দেশে মমতা বলেন, ‘শিউলির(মন্ত্রী) সঙ্গেও একটা গন্ডগোল হয়েছে শুনেছি, ওটা মিটিয়ে নাও।
Edited By : Raees Khan











Total Users : 71637
Total views : 73148